শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ১নং ওয়ার্ড আবাসিক এলাকায় অবৈধ উপায়ে নতুন চুনা ভাটি করার অভিযোগ

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ৯:৪৮ অপরাহ্ণ

নাসিক ১নং ওয়ার্ড আবাসিক এলাকায় অবৈধ উপায়ে নতুন চুনা ভাটি করার অভিযোগ

সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় অবৈধ উপায়ে নতুন করে পরিবেশ বিনষ্ট করে তৌরি করা হচ্ছে চুনার কারখানার ভাটি।

সরজমিনে গিয়ে দেখা যায়, হীরাঝিল আবাসিক এলাকায় হাজী চাঁন মিয়ার মালিকাধীন মেসার্স রনি লাইমস নামক একটি চুনা প্রস্তুত কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

কিছুদিন পুর্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিএনডি খাল উদ্ধার করতে গিয়ে তাদের জায়গা দখল করে চুনা কারখানা করার অপরাধে রনি লাইমস এর কিছু অংশ ভেঙ্গে ফেলে এবং বাকি অংশ রক্ষা করার জন্য চতুর হাজী চাঁন মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৬৯ দাগের উপরে একটি দেওয়ানি মামলা করে যার নং ১৫৭/১৮। আদালত উক্ত জমির উপর সকল প্রকার কাজ কর্ম বন্ধ করাসহ একটি নিষেধাজ্ঞা প্রদান করেন।

জানাযায়, হীরাঝিল আবাসিক এলাকায় হাজী চাঁন মিয়ার মালিকাধীন মেসার্স রনি লাইমস ২২ জানুয়ারী ২৩ ইং তারিখে তিতাস গ্যাস প্রধান কার্যালয়ে র্কর্তৃপক্ষের নিকট কারখানার স্থান পরিবর্তন করার জন্য লিখিত আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর তাদের ট্রেড লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না দিয়ে তাদের প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশনের বাহিরে হস্তান্তরের নির্দেশ দেয়ার কারনে তারা কারখানাটি সোনাগাঁয়ে হস্তান্তরের জন্য আবেদন করেন।

কিন্তু এ আবেদন করার পরেও প্রতিষ্ঠানটি হস্তান্তর না করে নাসিক ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় অবৈধ উপায়ে নতুন করে বর্তমান কারখানার পাশে খালি জায়গায় পরিবেশ বিনষ্ট করে অবৈধ ভাবে তৌরি করা হচ্ছে চুনার কারখানার ভাটি।

এ বিষয়ে মেসার্স রনি লাইমসের মালিক হাজী চাঁন মিয়া বলেন, আমি কারখানা হস্তান্তরের আবেদন করেছি কিন্তু তারা সেখানে আমাকে এখনো গ্যাস সংযোগ না দেয়ার কারনে আমি এখনো হীরাঝিলে কারখানা চালু রেখেছি। যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাকে হস্তান্তরের সকল ব্যাবস্থা করে দেন তাহলে আমি সোনাগাঁয়ে চলে যাবো।

পরবর্তীতে তার ছেলে মোঃ দুলাল বলেন, আমাদের কারখানার হস্তান্তর করবো আর এখানে আমরা নতুন ভাটি করছি এটা আমাদের পুর্বে অনুমোদন নেয়া আছে এবং তিনি তিতাস গ্যাস কর্তৃৃপক্ষের একটি ম্যাপ অনুমোদনের কাগজ দেখিয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন