সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ১:৪৪ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড বিএনপির পূর্ণঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ৫নং ওয়ার্ড বিএনপির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জিল্লুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠনে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসানউল্লাহ মুন্সি, আব্দুল মান্নান মনা, রেহান উদ্দিন মামুন, সদস্য জি,এম, সাদরলি, ইমাম হোসেন বাদল, এ,কে,এম সামসুল হক, মাহফুজুর রহমান শিপু, মিজানুর রহমান, জসিম উদ্দিন বুলবুল, আব্দুল গাফ্ফার সেন্টু, মোস্তাক আহাম্মেদ, নাজমুল হুদা বাবু, মুকতাদির হোসাইন হৃদয়, জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন রবিন, মোহাম্মদ শহিদ ও শারমিন আক্তার প্রমূখ।

এসময় ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি কাউন্সিল করার জন্য সর্ব সম্মতি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আমাদের ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল করে পূর্ণঙ্গ কমিটি করতে হবে।

আমরা সম্মেলনের মাধ্যমে আমাদের এই ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণঙ্গ করে এই ওর্য়াডকে একটি শক্তিশালি সংগঠন হিসেবে দাড় করাতে চাই।

৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান বলেন আমাদের জন্য আপনারা দোয়া করেবেন আমারা যেন ৫নং ওর্য়াডকে সুন্দর ভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঘোষনা করতে পারি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন