সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির পূর্ণঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ডি,এইচ, বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠনে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন, নুর হোসেন নূরা, সদস্য আবুল কাশেম মেম্বার, আঃ হাই, কামরুজ্জামান, আঃ সালাম, আক্তার হোসেন, তোফাজ্জল হোসেন, দুলাল হোসেন, মোঃ রফিক, মোঃ হেলাল উদ্দিন, মামুন খন্দকার ও সুমন প্রমূখ।
এসময় ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ডি,এইচ,বাবুল বলেন আমরা যে ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি পেয়েছি তা দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল করে পূর্ণঙ্গ কমিটি করতে হবে। ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি কাউন্সিল করার জন্য সর্ব সম্মতি সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । এজন্য ১৫০ জন কাউন্সিলরের নাম তালিকা ভূক্ত করা হচ্ছে। আমরা সম্মেলনের মাধ্যমে আমাদের এই ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণঙ্গ করে এই ওর্য়াডকে একটি শক্তিশালি সংগঠন হিসেবে দাড় করাতে চাই।
সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন বলেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ৮নং ওর্য়াডকে সুন্দর ভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঘোষনা করতে পারি।