সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধর, থানায় অভিযোগ দায়ের

শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধর,  থানায় অভিযোগ দায়ের

সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোরগ্যাং চক্রের হামলা মারধরের শিকার হয়েছেন বাবু নামে একজন মাইক্রোবাস চালক।

মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে গত পহেলা মার্চ সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মারধরের শিকার বাবু।

জানা গেছে, মিজমিজি এলাকার কিশোরগ্যাং নেতা ফালানের নেতৃত্বে সঙ্গবদ্ধ একটি চক্র গড়ে উঠেছে। এরা রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে আড্ডা ও ছাত্রীদের যৌন হয়রানি করে। কেহ প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়।

গত পহেলা মার্চ সকালে বিদ্যালয়ের সামনে ছাত্রীদের ইভটিজিং করার সময় একজন অভিভাবক প্রতিবাদ করলে বিবাদে জরায় নিরব, সৌরভ,হোসেন, সুমন, করিম ও আশিক।

এসময় মাইক্রোবাস চালিয়ে বিদ্যালয়ের সামন দিয়ে যাচ্ছিলেন বাবু। তখন তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানালে ইভটিজাররা বাবুর উপর হামলা চালিয়ে মারধর করে।

অভিযোগকারী বাবু বলেন, দীর্ঘদিন ধরেই ওই কয়েকজন যুবক স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের ইভটিজিং করে আসছে। ঘটনার দিন একই কারণে এক ছাত্রীর অভিভাবকের সাথে বাকতিন্ডা হলে আমি প্রতিবাদ করলে আমাকে মারধর করে। পরে আমি থানায় লিখিত অভিযোগ করি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন