বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | ৫:১৭ পূর্বাহ্ণ

বন্দরে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বন্দরে মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম কালুন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১ মার্চ) রাতে বন্দর থানার বক্তারকান্দী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী জহিরুল ইসলাম কালুন বন্দর থানার ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আজিজ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে সাঁজা ওয়ারেন্টে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বক্তারকান্দী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী জহিরুল ইসলাম কালুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন