সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা

শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | ৫:১৩ পূর্বাহ্ণ

বন্দরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বন্দর উপজেলা নিবার্চন অফিসের আয়োজনে আলোচনা সভা ও বণার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২টায় বন্দর উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ।

বন্দর উপজেলা নিবার্চন অফিসার আব্দুর কাদের এর সঞ্চালনায় জাতীয় ভোটার দিবসে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার সুরাইয়া ইয়াসমিন, বন্দর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউছার আশা ও উপজেলা সহকারি নিবার্চন অফিসার বিল্লাল হোসেন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন