সম্মেলন করে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড বিএনপির পূর্ণঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় ৪নং ওয়ার্ড বিএনপির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেন আবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠনে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আইয়ুব আলী মুন্সি, যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশীদ, মোহাম্মদ মাইনুদ্দিন, আনোয়ার হোসেন, কামরুল হাসান সেন্টু, সদস্য সেলিম মাহমুদ, হাজী ইমান আলী, হাজী গোলজার মাহমুদ, আয়নাল হক, আফজাল হোসেন, মাহবুব হোসেন, গোলাম মোস্তফা, মোহাম্মদ সোহেল, রাজিব আহমেদ, জাকির মোল্লা, রুহুল আমিন, নাসির উদ্দিন, নুরুল ইসলাম, ফজল হক, সানা উল্লাহ কবির তারা, মামুন গাজী ও আহমউল্লাহ প্রমূখ।
এসময় ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেন আবুল বলেন আমরা যে ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি পেয়েছি তা দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল করে পূর্ণঙ্গ কমিটি করার জন্য আজকে আমাদের এই আলোচনা সভা। আমরা সম্মেলনের মাধ্যমে আমাদের এই ৪নং ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণঙ্গ করে এই ওর্য়াডকে একটি শক্তিশালি সংগঠন হিসেবে দাড় করাতে চাই।
পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রাম আমরা সবাই ঐক্যবন্ধ হয়ে কাজ করতে চাই।
আপনাদের যে কোন সমস্যায় ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে পাশে থাকবে।
তিনি আরো বলেন আওয়ামী লীগে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আমরা এই সরকারের পরিবর্তন চাই।
এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবে।
সদস্য সচিব আইয়ুব আলী মুন্সি বলেন সামনে অনেক কঠিন সময় আসছে আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে। আমরা যেনো সবাই একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরতে পারি।আমাদের জন্য আপনারা দোয়া করেবেন আমারা যেন ৪নং ওর্য়াডকে সুন্দর ভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঘোষনা করতে পারি।