বন্দরে একশ দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরা (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হিরা বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মৃত ফরিদ হোসেনের ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
পরে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী হিরাকে শুক্রবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থানার দড়ি-সোনাকান্দাস্থ তিন রাস্তার মোড় এলাকা থেকে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার এসআই শওকত আলী জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হিরা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা, মাহমুদনগর, সোনাকান্দা সারোয়ার জুট মিল এলাকাসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ও গাঁজার রমরমা ব্যবসা চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০২ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।