শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯৫টি চোরাই মোবাইলফোন, ২০টি ব্যাটারী ও ৪৮১৫ টাকা জব্দ

সোনারগাঁয়ে মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৩২ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ১৯৫টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪ হাজার ৮শ’ ১৫ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো চাঁদপুর জেলার ছেংগারচর থানার হাজীপুর গ্রামের মো. ছানা উল্লাহর ছেলে চোরাকারবারী চক্রের মূলহোতা মো. জুয়েল (২৯) ও একই জেলা ও থানার মান্দারতলী গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে জুয়েলের অন্যতম সহযোগী মোক্তার হোসেন (৩৫)।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগঁায়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯৫টি চোরাই মোবাইলফোন, ২০টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ৪ হাজার ৮শ’ ১৫ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এসকল মোবাইলফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন