ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আবুল হাসান (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহাসড়কের সোনাখালী এলাকার এ ঘটনাটি ঘটে।
আবুল হাসান বাড়ির সামনের রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হাসান সোনারগাঁয়ে সোনাখালী এলাকার মো. আব্দুস সামাদের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।