শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁয়ের বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:২১ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁয়ের বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সারা দেশের ন্যায় সোনারগাঁয়ের বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । ২১ শে ফেব্রুয়ারী ( মঙ্গলবার ) সকালে বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ।

বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাদিরা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম , বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আফসার উদ্দিন শাহীন , বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মনির হোসেন , ব্যবসায়ী আসাদুজ্জামান , মোঃ সাব্বির হোসেন ও সহকারী শিক্ষক আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ , অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন