সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মাহবুবের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:১৮ অপরাহ্ণ

মাহবুবের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমানের নেতৃত্বে নগরীতে র‌্যালিটি ও ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে সকালে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে শহরে বিশাল র‌্যালি বের করে।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন,  ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ,রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদ, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন পায়েল, নজরুল ইসলাম, এসকে শাহীন, আহবায়ক সদস্য খায়রুল কবির মুন্না, শাহাদাৎ হোসেন, রুহুল আমিন, হযরত আলী, বাচ্চু, মোক্তার, হানিফ, চুন্নু, রবিউল, রাব্বানী, নাজমুল,আল আমিন, ফাহিম, মিজান, শুক্কুর, শান্ত, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদ, মিলন, ফারুক, মন্টু, কাওছার, মিজান, মনু, সানি, সবুজ, দেলোয়ার, রোমান, শাকিল, মাসুদ আকন্দ, আওলাদ, বাদশা, সুমন, জসিম, সাজ্জাদ, বিল্লাল, জামান,শফিক, রোকন, মফিজুল, মোক্তার, কাওসার, রমজান, মনসুর, অপু, আল আমিন, মোক্তার, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম, ফয়সাল ভুইয়া রিপন, কাজী কামাল, ফজলুল হক ভুইয়া, সেলিম, হাইজাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন