সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক এলাকায় ১৩১৪৩৯ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৩:৫৮ পূর্বাহ্ণ

নাসিক এলাকায় ১৩১৪৩৯ জন শিশুকে  খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আজ সোমবার দিনব্যাপী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৩১ হাজার ৪৩৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র ধরা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এক কর্মশালায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

এ সময়ে সিটি কর্পোরেশন এলাকায় ৩৪০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়ষী ২১ হাজার ৭৪৩ জন ও ১২-৫৯ মাস বয়ষী ১লাখ ৯ হাজার ৬৯৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী সহ বিভিন্ন গনমাধ্যম ব্যক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন