শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৪৯ পূর্বাহ্ণ

সোনারগাঁওয়ে  বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম শিকদার কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৮ই ফেব্রুয়ারিত সকাল সাড়ে এগার টায় মরহুমের নিজ বাস ভবনের মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইব্রাহিম মিয়া তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় সোনারগঁা থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকশ দল তঁাকে গার্ড অব অনার প্রদান করেন।

এর পর জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগঁা উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান,সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইমতিয়াজ বকুল প্রমুখ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিকদার শুক্রবার ১৭ই ফেব্রুয়ারী সাড়ে দশটায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়ছে ৬৯ বছর। মৃত্যুকালে তঁার স্ত্রী ও দুই মেয়ে নাতী নাতনি রেখে যান। পরে পরে অলিপুরা কবরস্থানে তঁাকে দাফন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন