বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিকে সফল করতে বন্দর থানা বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ ও নাজমুল হক রানা’র নেতৃত্বে ৯টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বন্দর থানা বিএনপির নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির মূল পদযাত্রার মিছিলে অংশগ্রহণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপি নেতা নাছির উল্লাহ্ টিপু, আসাদুজ্জামান বাদল, সেলিম, বাবু, কালুন, ফিরোজ, সোহেল খান বাবু, মাসুদ রানা, জাবেদ, সেলিম, টুলু, সানোয়ার, রিপন, ফয়সাল, রছি, তানভীর, আশরাফ, জিল্লুর রহমান, মনির পাঠান, ইলিয়াস সোহেল প্রমুখ।