বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দর উপজেলা বিএনপি পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৪৪ পূর্বাহ্ণ

বন্দর উপজেলা বিএনপি পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ

বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিকে সফল করতে বন্দর উপজেলা বিএনপির আওতাধীন পঁাচটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির মূল পদযাত্রার মিছিলে অংশগ্রহণ করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, হারুন উর রশিদ লিটন, শাহিন আহম্মেদ, আমিনুল ইসলাম, জাহিদ খন্দকার, মামুন ভূঁইয়া, মো. মোতালিব, আরিফ মোল্লা, আবু হানিফ, ছানাউল্লাহ, মো. মাহবুব, সালাউদ্দিন, মাহবুব, হাফেজ, আসাদুজ্জামান, আক্তার, হালিম,বশির প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন