রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারীরাই বিএনপির সাচ্চা কর্মী : সাখাওয়াত

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:২২ পূর্বাহ্ণ

আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারীরাই  বিএনপির সাচ্চা কর্মী : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, অনেক চড়াই উৎড়াই পার হয়ে আজকের এই পদযাত্রাকে যারা সাফল্যমন্ডিত করেছেন সেই নারায়ণগঞ্জবাসীকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

বিএনপির আজকের এই পদযাত্রা কর্মসূচি যাতে হতে না পারে সেজন্য সরকার এবং সরকারি দলের পক্ষ থেকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ভয়-ভীতি দেখানো হয়েছে।

সকল বাধা বিঘ্ন অতিক্রম করে যারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারাই বিএনপির সাচ্চা কর্মী‌ আগামী দিনেও সরকার পতনের ১০ দফা দাবি বাস্তবায়নের যেকোনো কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং প্রতিটি অঙ্গ সংগঠন রাজপথে ঝঁাপিয়ে পড়বে।

বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বক্তব্য পর্ব শেষে পদযাত্রা কর্মসূচি নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির। পদযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, কৃষকদল, মৎস্যজীবী দল, তঁাতীদলসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নের সাধারণ জনগণও সম্পৃক্তভাবে অংশগ্রহণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন