শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকের অভিযোগ বা মামলা দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি, যুবলীগের সজিব

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:০৮ অপরাহ্ণ

মাদকের অভিযোগ বা মামলা দেখাতে পারলে  রাজনীতি ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি, যুবলীগের সজিব

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব কে নিয়ে গভীর ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি ) দুপুরে কলাপাতা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি শনিবার একটি দৈনিক প্রিন্টিং পত্রিকায় ছোট বদি উপাধি দিয়ে সোনারগাঁয়ে মাদকের পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রণকারী লিখে মিথ্যা সংবাদ প্রকাশ করে। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সজিব বলেন, আমার নামে একটি কথিত পত্রিকায় যে, মিথ্যা মাদকের পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রণকারী সংবাদ প্রকাশ করা হয়েছে, তা একমাত্র উদ্দেশ্যে মূলক ও রাজনৈতিক প্রতিহিংসা। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ও আমার লোক সাগর, হৃদয়কে জড়িয়ে সংবাদটি সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মিথ্যা প্রকাশ করা হয়েছে। তিনি আরো বলেন, আমার মাদকের সাথে কোন সম্পৃক্ততা নেই। একটি কূচক্রীমহল আমার জনপ্রিয়তার ঈশ্বান্বিত হয়ে আমাকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ও মানহানি করার জন্য নানা রকম পায়তারা চালাচ্ছে। অচিরে এ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে জনসম্মুখে প্রকাশ করা হবে। যদি কেউ আমার নামে মাদকের মামলা তো দূরের কথা কোন অভিযোগ ও দেখাতে পারে আমি সাংবাদিক ভাইদের সামনে প্রতিজ্ঞা করছি কোন দিন আর রাজনৈতিক করব না। আমি যদি সোনারগাঁয়ে মাদকের পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রণকারী হয়ে থাকি তাহলে অবশ্যই আমার নামে থানায় মামলা বা অভিযোগ বা মাদক কারবারি দের সাথে নাম থাকবে। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি কে দেখাতে পারবে না । কারন আমি কোন সময়ে মাদকের সাথে জড়িত ছিলাম না।

এছাড়াও তিনি আরো বলেন, বিএনপি জামাতের মদদ দাতা আওয়ামীলীগ নামধারী সোহাগ রনি সোনারগাঁয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তোলছে। গত ইউপি নির্বাচনে জয়ী না হয়ে সোনারগাঁ আওয়ামীলীগকে নিয়ে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আমাকে ও আওয়ামীলীগকে নিয়ে একটি তার ইন্ধনে এ সমস্ত অপপ্রচার সহ মিথ্যা সংবাদ প্রকাশের কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা সঠিক বিষয় যাচাই-বাছাই করে সত্য বিষয়ে উদঘাটন করে আমাকে এখান থেকে দায়মুক্ত করবেন আমি কোনভাবেই এই বিষয়ে জড়িত না।

কিছু অনলাইন ও প্রিন্টিং মিডিয়া আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা সঠিক বিষয় যাচাই করে সংবাদ প্রকাশ করবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন