শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও গণমিছিল

রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৩৬ পূর্বাহ্ণ

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে  সোনারগাঁয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও গণমিছিল

বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের বেপারী বাজার ও নিউটাউন এলাকায় শান্তি সমাবেশ ও গণমিছিল করে সোনারগাঁও উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডাঃ আতিক উল্লাহ সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া।

শান্তি সমাবেশে নেতারা সোনারগাঁয়ে শান্তি বজায় রাখতে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করে নৈরাজ্য ও জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কে হুশিয়ার করে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ ফিরোজ্জামান মোল্লা, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পিরোজপুর ইউপি সদস্য মোশারফ হোসেন, পিরোজপুর ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা খোরশেদ ফরাজি, সোনারগঁাও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিসুর রহমান আনিস, সোনারগঁাও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর যুবলীগ নেতা সাজিদ মাহবুবসহ সোনারগঁাও উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন