শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যায়যায়দিনের আড়াইহাজার প্রতিনিধির শ্বশুরের ইন্তেকাল

ষ্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ২:৩৪ অপরাহ্ণ

যায়যায়দিনের আড়াইহাজার প্রতিনিধির শ্বশুরের ইন্তেকাল

আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া নিবাসী ব্রুনাই প্রবাসী মীর জিয়াউল হক বিপ্লব ও এ টু জেড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মীর মোহাম্মদ রেজাউলের পিতা এবং যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি রফিকুল ইসলাম রানার শ্বশুর মীর মোঃ সানোয়ার হোসেন (৭৯) শুক্রবার বিকাল ৪.০২ ঘটিকায় বার্ধক্য জনিত অসুস্থ অবস্থায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…………………রাজিউন।

তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতি নাত্নী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ এশা কলাগাছিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

তার জানাজায় নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া, এ টু জেড হাডপাতালের চেয়ারম্যান ভিপি নাইম আহাম্মেদ মোল্লা, নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মোঃ গিয়াসউদ্দীন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহজাহান কবির, সদস্য জাকির হোসেন, হাইজাদী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য সাখাওয়াত হোসেন, মরহুমের ভাতিজা কাস্টমস কর্মকর্তা রুবেল মীর, মীর ইকবাল হোসেন মামুন, মীর আবুল হোসেন, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম সহ বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মীর মোঃ সানোয়ার হোসেনের মৃত্যুতে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন