শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইউপি সদস্য সহ কনকা কোম্পানির বিরুদ্ধে থানায় অভিযোগ

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ইউপি সদস্য সহ কনকা কোম্পানির বিরুদ্ধে থানায় অভিযোগ

সোনারগাঁ মোগরাপাড়া ইউপি সদস্য আবু জাহের সহ কনকা গ্রুপের কর্তৃপ‌ক্ষের বিরু‌দ্ধে সাংবা‌দিক‌দের পেশাগত দা‌য়িত্ব পাল‌নে বাধা ও তথ্য গোপন করার অ‌ভি‌যোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কনকা ফ্যাক্টরি এস আর শাহাদাত হোসেন (৪০) কে ১নং আসামি ও মোগরাপাড়া ইউপি সদস্য আবু জাহের (৫০) কে ২নং আসামি করে এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর গ্রামে অবস্থিত কনকা ফ্যাক্টরির জোরপূর্বক জমি দখলের অভিযোগের তথ্য সংগ্রহে আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার সদস্যবৃন্দ কোম্পাপানিতে প্রবেশে বাধা ও তা‌দের স‌ঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে গেইট থেকে তাড়িয়ে দেয়।

কনকা কোম্পানির পরিবেশ দূষণ ও অবৈধভাবে জমি দখল সহ নানা অপরাধ ঢাক‌তে কর্তৃপক্ষ সাংবা‌দিক‌দের অবাধ প্রবেশে বাধা দেয়। তারই সহযোগিতা করে যাচ্ছে ইউপি সদস্য আবু জাহের। তার হুকুমে সাংবাদিকদের সাথে এ অশুভ আচরণ করেছে বলে জানা গেছে। তার সহযোগিতায় কনকা কোম্পানির কর্তৃপক্ষ সহ কর্মকর্তাগণ স্থানীয় এলাকাবাসীর উপর জুর জুলুম সহ নানা রকম অত্যাচার ও নিপীড়ন শুরু করেছে। প্রতিমাসে ইউপি সদস্য কোম্পানির পক্ষ থেকে মোটা অংকের নাজরানা পাওয়ার বিনিময়ে কোম্পানিকে অবৈধ পন্থায় নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।

‘মহামান্য হাইকোর্টের নির্দেশ সাংবাদিকদের সরকারি বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহে কোন বাধা থাকবে না’ এ নি‌র্দেশনাও মান‌ছে না কনকা কর্তৃপক্ষ। সোনারগাঁ কনকা কোম্পানির অবৈধভাবে বর্জ্য ফেলার ড্রেন নির্মাণ, ঝুঁকিপূর্ণ দেয়াল ও জোরপূর্বক জমি দখল সহ নানা অপরাধ ও অ‌নিয়ম, দুর্নী‌তির অ‌ভি‌যোগের ভিত্তিতে সাংবাদিকগণ সংবাদ সংগ্রহে গেলে বাধাগ্রস্ত সহ নানা হুমকি-ধুমকি ও প্রাণনাশের সম্মুখীন হয়।

এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল সহ নানা অপরাধের বিষয় তুলে ধরেন, তারই ভিত্তিতে সাংবাদিকগণ তথ্য সংগ্রহের জন্য কোম্পানির কাছে জানতে চাইলে তথ্য সংগ্রহে বাধা ও অসম্মানজনক আচরণ করে ভিতরে প্রবেশ সহ এ বিষয়ে কথা বলতে না রাজি প্রকাশ করে।

কোম্পানির এসার শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, আপনারা স্থানীয় মেম্বার নিয়ে প্রবেশ করতে পারবেন, এছাড়া কোন তথ্য দিতে আমরা পারবো না। উপরের অনুমতি ছাড়া আপনাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আপনারা স্থানীয় মেম্বার নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন।

এছাড়াও শাহাদাত হোসেন জানান, মেম্বার চেয়ারম্যানদের কোন অনুমতি লাগবে না, আপনারা সাংবাদিকগণ উপর থেকে অনুমতি নিয়ে আসেন। এ ধরনের অসম্মানজনক আচরণ করে ভিতরে প্রবেশসহ তথ্য সংগ্রহে বাধা প্রদান করে।
এ সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন, আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সময়ের সোনারগাঁ প্রতিনিধি ফাহাদুল ইসলাম,জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও দপ্তর সম্পাদক মুক্তার হোসেন , সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অপরাধ রিপোর্টের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক রুদ্রকণ্ঠের সোনারগাঁ প্রতিনিধ আসাদ সহ বেশ ক‌য়েকজন সাংবা‌দিক‌ সেখা‌নে যান। কিন্তু তা‌দের প্র‌বেশ কর‌তে দেয়া হয়‌নি। সেখানকার কর্মকর্তা কর্মচারীরা তা‌দের স‌ঙ্গে খারাপ ব্যবহার ক‌রে ফি‌রি‌য়ে দেয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের তথ্য সংগ্রাহের সুনিশ্চিত্তে পুলিশ সর্বদা পাশে থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন