শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আবু বকর সিদ্দিক খান মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধন

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | ৩:৪৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে আবু বকর সিদ্দিক খান  মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রোববার বিকেলে আবু বকর সিদ্দিক খান মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

এ উপলক্ষে সবকদান, দু’আ ও মোনাজাত পরিচালনা করেন উজানীর পীর মাওলানা আশেকে এলাহী। ফোরকান খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আজাদ খান সোহাগ, মুফতী আব্দুল কাইয়ুম, কারী আবু রায়হান প্রমুখ।

মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্য আজাদ খান সোহাগ জানান, শুরুতে নূরানী ও হেফজ্ শাখায় ৫০ জন শিক্ষার্থী ও পঁাচ শিক্ষক নিয়ে মাদ্রাসা এবং এতিমখানাটির কার্যক্রম শুরু হচ্ছে। এখানে তিনশ’ শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়াশুনা ও থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন