সোনারগাঁওয়ে আওয়ামীলীগ কে শক্তিশালী ও আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের কর্মী সম্মেলনে এ বক্তব্য দেন সোনারগাঁ আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু। গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলাবাজার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আওয়ামীলীগ এর কর্মী সন্মেলন অনুষ্ঠীত হয়।
সোনারগাঁ আওয়ামীলীগকে সুসংগঠীত ও আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে গত ২৮শে ডিসেম্বর থেকে সোনারগাঁয়ে ১০টি ইউনিয়ন ১টি পৌরসভায় এই কর্মী সন্মেলনের আয়োজন করা হয়। তাই প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে সোনারগাঁ থেকে নৌকা উপহার দেয়ার প্রতিশ্রুতি গ্রহন করে।
এ অনুষ্ঠানে সোনারগাঁ সনমান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার সভাপতিত্বে এস এম জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও সোনারগাঁ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যান সনমান্দি ইউনিয়ন, মোঃ আলী হায়দার সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ।
এ কর্মী সভার সমন্বায়ক ছিলেন, বাংলাদের যুব মহীলা লীগের সদ্য সাবেক সাংগনিক সম্পাদক ও সোনারগাঁ পৌর সভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা, আরো উপস্থিত ছিলেন, ,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ (বাবু) , বৌদ্দের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম , মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিদয় প্রধান সহ সাংবাদিকবৃন্দ।