শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা আজাদসহ অর্ধশতাধিক নেতাকর্মীর হাজিরা

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ | ১২:২২ পূর্বাহ্ণ

বিএনপি নেতা আজাদসহ অর্ধশতাধিক নেতাকর্মীর হাজিরা

আড়াইহাজার থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী আদালতে হাজিরা দিয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ হাজিরা দেন তারা। বিশেষ ট্রাইব্যুনাল নং- ৪৮/১৯। এসময়ে মামলার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, সহ- সভাপতি এড. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. কামাল হোসেন মোল্লা।

আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ- সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সালাউদ্দিন চৌধুরী সালামত, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, আজহারুল ইসলাম লাভলু, আঃ খালেক, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকারী, আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লাসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

এছাড়াও আদালতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি রাসেল মাহমুদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন