বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্কে যুবতীকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | ২:১০ পূর্বাহ্ণ

বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্কে যুবতীকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

বন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে (১৯) বছরের এক যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় লম্পট প্রেমিক রাকিব (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার মালিবাগ এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় ভূক্তভোগী ধর্ষিতা যুবতী বাদী হয়ে শনিবার (২১ জানুয়ারী) রাতে বাদী হয়ে লম্পট ধর্ষক প্রেমিক রাকিবকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৯(১)২৩। গ্রেপ্তারকৃত ধর্ষক প্রেমিক রাকিব বন্দর উপজেলার মালিবাগ এলাকার বাবুল হোসেন মিয়ার ছেলে।

জানা গেছে, সোনারগাঁ থানার পানাম এলাকার ১৯ বছরের এক যুবতী বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজিস্থ মজিববাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গত ১০ মাস পূর্বে উল্লেখিত যুবতরি সাথে বন্দর উপজেলার মালিবাগ এলাকার টাউট রাকিবের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়।

ওই পরিচয়ের সূত্র ধরে লম্পট রাকিব ভূক্তভোগী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বকভাবে একাধিকবার ধর্ষন করে। এর ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর রাত ১১টায় লম্পট রাকিব আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের বসত বাড়িতে এনে ওই যুবতীকে ইচ্ছা বিরুদ্ধে ধর্ষণ করে।

পরে ভূক্তভোগী যুবতী প্রেমিক রাকিবকে বিয়ের জন্য চাপসৃষ্টি করলে এক পর্যায়ে টাউট রাকিব বিয়ে করবে না বলে জানায়। এ পর্যায়ে ভূক্তভোগী ধর্ষিতা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানারে পুলিশ গত শুক্রবার রাতে লম্পট প্রেমিক রাকিবকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করে।

সে সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা জন্য শনিবার দুপুরে একই সাথে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন