শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বসত ঘরে অগ্নী সংযোগের অভিযোগ

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | ১:০২ পূর্বাহ্ণ

আড়াইহাজারে বসত ঘরে অগ্নী সংযোগের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কৃষকের বসত ঘরে অগ্নী সংযোগ করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে আিভযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাত অনুমান ১০টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে। এ ঘটনায় বাড়ীটির ৭/৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করছেন ঘর মালিক মোঃ জিলানী। ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন গৃহকর্র্তৃ রোজিনা বেগম (৩৫)।

ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ জিলানী সাংবাদিকদেরকে জানান, রাত ১০টার দিকে তিনি ঘরে শুয়ে থাকা অবস্থায় জানালা দিয়ে একটি আগুন ধরানো কুন্ড বিছানায় এসে পড়ে। টের পেয়ে তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন একই গ্রামের শাহাজাহানের ছেলে মোশারফ, আইছালীর ছেলে মতিন, মোস্তফার ছেলে শাহিন এবং আলমাছের ছেলে শাহিন তার জানালার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। তার অভিযোগ, এলাকার বিভিন্ন বিষয়ে পূর্ব শত্রুতা থাকার কারণে তারাই তার ঘরে অগ্নী সংযোগ করেছে। এ ঘটনায় তার ঘরের ভিতরে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ বিভিন্ন  আসবাবপত্র পূড়ে ছাঁই হয়ে যায়। তবে ডাক চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করায় আগুন বাইরে বের হতে পারেনি। কেবল মাত্র ঘরের ভিতরে থাকা মালামালই পূড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, ঘরের ভিতরে থাকা পোড়া জিনিসপত্র ঘরে ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খাগকান্দা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য জুলহাস মেম্বার জানান, আমার মনে হচ্ছে এটি একটি নাশকতা মূলক ঘটনা। তিনি এ বিষয়ে আড়াইহাজারের প্রশাসনের প্রতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ ব্যাপারে অভিযুক্ত মতিন জানান, আমরা এ ঘটনার সাথে জড়িত নই। অগ্নীকান্ড কি ভাবে ঘটেছে তা আমাদের জানা নাই। তিনি দাবী করেন, ক্ষতিগ্রস্থরা হিংসার বশবতী হয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের
ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন