শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ | ৬:২৭ অপরাহ্ণ

আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে রাতে আড়াইহাজারের ব্রাক্ষন্দী খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোজাম্মেল পার্কের ভিতর পরিত্যাক্ত ঘরের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- ডাকাত সর্দার সোনারগাঁয়ের মান্দারপাড়ার শুকুর আলীর ছেলে সুজন মিয়া (২৫), আব্দুল সালেকের ছেলে আব্দুল হাই (৩৫), আড়াউহাজারের বারইপাড়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৫), সোনারগাঁয়ের চেংগাঁকান্দির সজলের ছেলে ইমরান ইমন (২২), মসলন্দপুরের জামানের ছেলে আল আমিন (২৪), বিষনন্দির ওসমান গণির ছেলে নুর ইসলাম (৩৮), মসলন্দপুরের খাদেম আলীর ছেলে বকুল (৩২), ও চেংগাকান্দির তাজউদ্দিনের ছেলে ফয়সাল (২০)।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১টি রামদা, ৩টি হাসুয়া, ১টি ছোড়া, ১টি শাবল, ২টি জি আই পাইপ, নগদ ৫ হাজার ৯২০ টাকা, ০৭টি মোবাইল, ১০টি সীম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগজ্ঞের আড়াইহাজার থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন