মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে সংসারে অভাব তাড়না সইতে না পেরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ

বন্দরে সংসারে অভাব তাড়না সইতে না পেরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

বন্দরে সংসারে অভাবে তাড়না সইতে না পেরে নিজ ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আচার কোম্পনী শ্রমিক ও ২ সন্তানের জননী সম্পা রানী (২৬) । মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আত্মহননকারি গৃহবধূ সম্পা রানী ওই এলাকার নেপাল দেনাথের স্ত্রী। এদিকে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আত্মহননকারি গৃহবধূর স্বামী নেপাল দেবনাথ বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চালাচ্ছে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারি মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক সিহাব জানান, এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে আসি। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে বেলা সাড়ে ৩টায় ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন