মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে নারায়ণগঞ্জ জেলা সমিতির কম্বল বিতরণ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

বন্দরে নারায়ণগঞ্জ জেলা সমিতির কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ জেলা সমিতির তত্বাবধায়নে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বন্দরে বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

নারায়নগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি ও ফারিয়া গ্রপের চেয়ারম্যান মনির হোসেনের অর্থায়নে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক কে.এম. আবু হানিফ হৃদয়, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান, ধর্শ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, শহীদুল্লাহ মাষ্টার, বন্দর নাগরিক কমিটির সাধারন সম্পাদক কবির সোহেল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন