শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে এনজিও কর্মকতার্কে কুপিয়ে নগদ টাকা ছিনতাই

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ৫:২৪ পূর্বাহ্ণ

বন্দরে এনজিও কর্মকতার্কে কুপিয়ে নগদ টাকা ছিনতাই

বন্দরে দিন দুপুরে আল-আমিন (৩৫) নামে আশা এনজিও এক কর্মকতার্কে বেদম ভাবে কুপিয়ে নগদ ১ লাখ ১০ হাজার ৩শ’ টাকা ও একটি স্মাট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসীরা। ওই সময় এলাকাবাসী মারাত্মক জখম অবস্থায় আহত এনজিও কর্মকতার্কে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ সংবাদ জানালে বন্দর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (৯ জানুয়ারী) সকালে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় ওই ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আশা এনজিও দড়ি-সোনাকান্দা ব্রা ের ম্যানেজার সাবিনা ইয়াসিন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে স্থানীয় সন্ত্রাসী ইমনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বাদী সূত্রে জানা গেছে, আহত এনজিও কর্মকতার্ আল-আমিন দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় অবস্থিত আশা এনজিও ব্রা ে চাকুরি করে আসছে। এ সুবাদে সোমবার বেলা ১১টায় এনজিও কর্মকতার্ আল আমিন দড়ি-সোনাকান্দাস্থ নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ এর বাড়ী সামনে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করার সময় একই এলাকার জামাল মিয়ার সন্ত্রাসী ছেলে ইমানসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এনজিও কর্মকতার্ আল-আমিনের উপর অতর্কিত হামলা চালায়।

ওই সময় হামলাকারি সন্ত্রাসী ইমনসহ অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী এনজিও কর্মকতার্ আল-আমিনকে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে উল্লেখিত টাকা ও স্মাট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহত আল-আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি জরুরী সেবা ৯৯৯ জানানো হলে কভর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর ছিদ্দিক জানান, আশা এনজিও কর্মকতার্ জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন