শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে দুলালের বিরুদ্ধে ৫২ লক্ষ টাকা আত্মসাঁৎ এর অভিযোগ এনে মামলা দায়ের

শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | ১০:০৭ অপরাহ্ণ

বন্দরে দুলালের বিরুদ্ধে ৫২ লক্ষ টাকা আত্মসাঁৎ এর অভিযোগ এনে মামলা দায়ের

নারায়ণগঞ্জের বন্দরে সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের বিরুদ্ধে বাড়ি দখল ও ভূমি ক্রয়ের কথা বলে অর্ধকোটি টাকা আত্মসাতের পৃথক দুটি অভিযোগ এনেছেন এক ভুক্তভোগী। এই ঘটনায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন তিনি।

ভুক্তভোগী বাদী রহিম হাওলাদার (৪০) বন্দরের স্বল্পেরচক এলাকার বাসিন্দা। তবে

বর্তমানে দুলাল ও তার লোকজনের ভয়ে ঢাকায় বসবাস করছে বলে জানান তিনি।ভূমি ক্রয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার অভিযোগে তিনি বলেন, ২০১১ সালে দুলাল ও তার ৬ সহযোগীর কাছ থেকে ২৬ শতাংশ জায়গা ক্রয় করেন তিনি। সেসময় বলা হয় এই সম্পত্তি তাদের পৈত্রিক জমি। এরপর থেকে জায়গা বুঝিয়ে দেয়ার কথা বললে বিবাদীরা কালক্ষেপণ করতে থাকে। পরে ২০১৬ সালে তাকে জায়গা বুঝিয়ে দেয়া হয়। এরপর বাদী ঢাকায় বসবাস করতে শুরু করেন। গত বছরের ১০ ডিসেম্বর বাদী এলাকায় এসে দেখেন তার কেনা জায়গায় অন্য লোক মাটি ভরাট করে টিনশেড বাড়ি তৈরী করেছে। তখন তাদের জিজ্ঞাসা করলে বলে তারা এই জমির প্রকৃত মালিক ও দখলদার।

এই ঘটনার পর বাদী ১৮ ডিসেম্বর দুলালের কাছে এসে ঝামেলামুক্ত সম্পত্তি দাবী করেন অন্যথায় টাকা ফেরত চান। কিন্তু তাতে দুলাল ক্ষিপ্ত হয়ে বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে এলাকা ছাড়তে বলে। ঘটনার পর বাদী বেশ কিছুদিন পালিয়ে ছিলো। পরে নির্বাচন শেষে চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি দুলালের বিরুদ্ধে ৫২ লক্ষ টাকা আত্মসাঁৎ এর অভিযোগ এনে মামলা দায়ের করেন।

শুধু তাই নয়, বাদী রহিম হাওলাদারের দাবী তার একটি একতালা বাড়িও দুলাল প্রধানের লোকজন দখল করে রেখেছে। ভুয়া দলিল তৈরী করে নতুন ক্রেতার কাছে বাড়ি বিক্রি করেছে বলে দাবী করেন তিনি।

এই বিষয়ে সাবেক কাউন্সিলর দুলাল প্রধান বলেন, আমার কাছে জমির কাগজপত্র আছে। সে মামলা করেছে, আমি আদালতে কাগজ দেখালেই প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। আর তার যেই একতালা বাড়ি সেটা আমি মেরামত করে একজনকে থাকতে দিয়েছি। সে চাইলেই সেটা দিয়ে দিবো। অনেকদিন পরিত্যাক্ত পরে থাকায় মেরামত করে একজনকে থাকতে দিয়েছিলাম।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন