বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন জনপ্রিয় “বাংলার বই মেলা” ফেসবুক গ্রুপ।
সম্প্রতি ১২ দিনব্যাপী চলা এই অনলাইন প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করে।এতে মুক্তিযুদ্ধ বিষয়ক বাঙালির ইতিহাস,অণুগল্প ও কবিতা লেখায় দেশব্যাপী শ্রেষ্ঠ ৪ জন নির্বাচিত হন।তাদের মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তাবাসসুম আক্তার স্থান পায়।
তাবাসসুম ওই প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক অণুগল্প গ্রুপে সারা দেশের অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে বিজয়ী হন।তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মেয়ে ও গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের অর্নাস ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী। তার এমন সাফল্যে বাবা-মা ও কলেজের শিক্ষকরা বেশ খুশি।
তিনি এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন ও অনলাইন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে গল্প, উপন্যাস,রচনা ও কবিতা লিখে একাধিকবার বিজয়ী হয়েছেন।
তাবাসসুম আক্তার-এর সহপাঠী রাজিয়া সুলতানা ( মুক্তা ) জানান, ছোট থেকেই মেয়েটি পড়াশোনায় খুব মনোযোগী। ওকে কখনও পড়ার টেবিলে বসতে না বললেও নিজে থেকেই সারাক্ষণ বই নিয়ে পড়াশোনা করত। সহপাঠীর এমন সাফল্যে আমরা খুশি।