শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ার মেম্বারের মৃত্যুতে আড়াইহাজার উপজেলা বিএনপি’র শোক

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | ৯:৫১ অপরাহ্ণ

আনোয়ার মেম্বারের মৃত্যুতে আড়াইহাজার উপজেলা বিএনপি’র শোক

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সদস্য ও সাতগ্ৰাম ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক সফল মেম্বার আনোয়ার হোসেন মেম্বার (৫২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আনোয়ার মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপি।

এক শোক বার্তায় আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার ( ২৩ ডিসেম্বর ) বাদ জুম্মা মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুরিন্দা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে আনোয়ার হোসেন মেম্বার সাতগ্ৰাম ইউনিয়নের পুরিন্দায় নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে এবং দুই মেয়েসহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন