বন্দরে ফরাজীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবধণার্ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় উল্লেখিত স্কুল মাঠে এ সংবধণার্ অনুষ্ঠিত হয়। সংবধণার্ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, শুধু সার্টিফিকেট জন্য শিক্ষা গ্রহন করলে চলবে না। নৈতিকতা শিখতে হবে। তামাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করছে। জাতির আশার প্রতিফলন তোমাদেরকে ঘটনাতে হবে। আমি তোমাদের উজ্ঝল ভবিষ্যৎ কামনা করছি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ অল নূর (রওনাক) এর সভাপতিত্বে বিদায় ও সংবধণার্ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী শাহেনশাহ আহাম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ফরাজিকান্দা বড় জামে মসজিদ কমিটির সভাপতি খালিদ বিন আনিছ, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া, ফরাজিকান্দা দক্ষিনপাড়া জামে মসজিদ কমিটি সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু, ফরাজিকান্দা প ায়েত কমিটির সভাপতি হাজী হানিফ মিয়া, ফরাজিকান্দা এলাকার সমাজ সেবক হাজী আবু তালেব মিয়া ও হাজী মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।
বিদায় ও সংবধণার্ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।