শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিযোগে পেছালো কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ৩:০১ পূর্বাহ্ণ

অভিযোগে পেছালো কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন

স্বচ্ছতার জন্যই কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পেছানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, একটি ইউনিয়নে ১৭ বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনটি স্বচ্ছ না হলে কথা থাকবে। ২০ ডিসেম্বর কাউন্সিলর হবার কথা ছিলো, কিন্তু আমরা কিছু অভিযোগ পেয়েছি যার ফলে সকলকে নিয়ে বসেছি, আলোচনা করছি। খুব শীগ্রই আলোচনার করে ভোটের মাধ্যমে সম্মেলন হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন সম্মেলন সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ ছিলো, তারই প্রেক্ষিতে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ সহ সবাইকে নিয়ে বসেছি। সবাই একমত হয়েছে।

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনটি এমন ভাবে করতে চাই যেন, যারা অভিযোগ করেছে তারা পুনরায় আর কোন অভিযোগ না তুলতে পারে। সেগুলা যাচাই করেই সম্মেলনের তারিখ ঘোষনা করা হবে।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি পদপ্রার্থী হাজী আহমেদ তুষার মাঈন উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাশেম ও এবিএম আক্তার হোসেন সহ অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন