শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ

আড়াইহাজারে আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। তেঁতুইতলায় অবস্থিত কবি নজরুল উচ্চবিদ্যালয় এন্ড কলেজ মাঠে অত্যন্ত জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আঃ রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি।

আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিয়া মোঃ আলাউদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী খুরশিদ আলম সরকার, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান রোমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, খ্গাকান্দা ইউপির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাজালাল পাঠান,প্রবীণ আওয়ামীলীগ নেতা ইসরাফিল ভূঁইয়া, রফিকুল ইসলাম রফিক সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রফেসর রুহুল আমিন রতন কে সভাপতি ও মাজেদুল হক রুবেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইব্রাহীম সরকার।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন