শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | ২:৫৪ পূর্বাহ্ণ

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজা ও ৭৮ পিছ ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে বন্দর থানার সিরাজদৌল্লা ক্লাবের পিছন থেকে ও উপজেলার ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইট মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(১২)২২ ও ২১(১২)২২ ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মিয়া মামুন (৪৬) ও বন্দর বাজার ২নং এসএস সাহা রোড এলাকার আলাউদ্দিন কমান্ডারের বাড়ি মৃত জুলহাস মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী সুমন (৪০) ও মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী নবী হোসেন (২০)। পুলিশ গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে পৃথক মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ৭৮ পিছ ইয়াবা বড়িসহ মিয়া মামুন ও সুমন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক মোঃ জামিল হোসেনসহ সঙ্গীয় ফোর্স একই রাতে ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ নবী হোসেন নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন