শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারবাসীকে এমপি বাবুর পক্ষে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাত্তার সরকার

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ | ৯:৫১ অপরাহ্ণ

আড়াইহাজারবাসীকে এমপি বাবুর পক্ষে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাত্তার সরকার

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পক্ষে আড়াইহাজারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার। এছাড়াও মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ) রাতে সাত্তার সরকার এক বিবৃতিতে জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস । বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন । দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম এবং লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্খিত স্বাধীনতা।

বিজয়ের এই দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি , সর্বকালের অবিসাংবাদিত নেতা , সর্বশ্রেষ্ঠ বাঙালি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের ও দু’লাখ সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি ।

কৃতজ্ঞতাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে , যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার মাধ্যমে বিশ্বমানচিত্রে সৃষ্টি করেছিলেন “ বাংলাদেশ ” নামক একটি নতুন রাষ্ট্রের ।

বিবৃতিতে তিনি আরও বলেন,আমরা জানি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে আড়াইহাজার শিক্ষা , সংস্কৃতিতে অগ্রসর সারাদেশে অন্যতম পথিকৃত উপজেলা । সুদীর্ঘ ইতিহাসে এ উপজেলার অনেক গুণী ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন , অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কৃতির বিকাশে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আড়াইহাজারের এই গৌরব সমুন্নত রাখতে হলে বাবু ভাইয়ের সাথে একাত্ততা প্রকাশ করে সকলকে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে স্ব – স্ব অবস্থান থেকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । সমাজ থেকে সন্ত্রাস , জঙ্গিবাদ , সাম্প্রদায়িকতা , মাদক , বাল্যবিবাহ , ইভটিজিং , দুর্নীতি দূর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা আমাদের নৈতিক দায়িত্ব ।

মহান বিজয় দিবসের প্রাক্কালে বীর মুক্তিযোদ্ধাগণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ ও আড়াইহাজার উপজেলার সর্বস্তরের জনগণকে নজরুল ইসলাম (বাবু ) এমপি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি । আল্লাহ হাফেজ । বাংলাদেশ চিরজীবী হোক ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন