মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুটওভার ব্রীজেও ছিলো অতিরিক্ত পুলিশ মোতায়েন

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ৩:৫১ পূর্বাহ্ণ

ফুটওভার ব্রীজেও ছিলো অতিরিক্ত পুলিশ মোতায়েন

জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যেকোনো নাশকতা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড ও শিমরাইল অংশেই তিন শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে। মহাসড়ক ছাড়াও ফুটওভার ব্রীজে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকার ফুটওভার ব্রীজে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। সকাল থেকেই মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সাইনবোর্ড অংশে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান ও জল কামান। পাশাপাশি ক্ষণে ক্ষণে মহাসড়কে চলছে পুলিশ ও র‍্যাবের মহড়া।

এদিকে গত ৭ নভেম্বর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলোতে ও যাত্রীদের তল্লাশি করে আসছে পুলিশ। তল্লাশিকালে আজ মৌচাক এলাকা থেকে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের ফুটওভার ব্রীজে রাখা হয়েছে। পাশাপাশি সাইনবোর্ড এলাকার আশেপাশের বাড়ির ছাদেও প্রচুর পরিমানে পুলিশ রাখা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী মহাসড়কেই অবস্থান করবে। যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন