শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে মুক্তিযোদ্ধা তোতাকে পিটিয়ে আহত

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | ২:৫৮ পূর্বাহ্ণ

বন্দরে মুক্তিযোদ্ধা তোতাকে পিটিয়ে আহত

বন্দরে বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলের স্ত্রী ও শ্বশুড় এর বিরুদ্ধে। ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় সোনাকান্দা এলাকায় বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানতে পারা যায়। এ ঘটনায় বন্দর থানায় বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতা বলেন, আমার মেজো ছেলের স্ত্রী ইসরাত বিন্ধী ইমু ও শ্বশুর ইয়াকুব আলী আমার বাসা থেকে টাকা ও স্বর্ণালংষ্কার নেওয়ার উদ্দেশ্যে আমাকে না জানিয়ে আমার ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

বিষয়টি আমি জানতে পেরে বাসায় গিয়ে তাদের কাছে ঘরের তালা ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে তারা আমাকে মারধর করে, কিল ঘুষি মেরে আহত করে। একপর্যায়ে আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন