শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে পুলিশের অভিযানে পিতা-পুত্রসহ ৩ বিএনপি কর্মী গ্রেপ্তার

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | ১০:৫৫ অপরাহ্ণ

বন্দরে পুলিশের অভিযানে পিতা-পুত্রসহ ৩ বিএনপি কর্মী গ্রেপ্তার

১০ ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় মহা সমাবেশকে সামনে রেখে বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার মৃত ছমির উদ্দিন ভূইয়ার ছেলে আওলাদ হোসেন (৬০) ও তার ছেলে রাসেল (৩২) এবং ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার ফজলুল করিম মিয়ার ছেলে রকিব হোসেন (৩৫)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর ও দেউলী চৌরাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, আলহাজ্ব হান্নান সরকার, হাবিবুর রহমান দুলাল ও নাজমুল হক রানাসহ ২৪ জন এজাহারভূক্ত ও অজ্ঞাত নামা ২৫/৩০ জন বিএনপি নেতাকর্মী একজোট হয়ে ধারালো ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বন্দরে ২৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ কাযার্লয়ে ককটেল বিস্ফোরন ঘটিয়ে আসভাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে দেড় লাখ টাকা ক্ষতি সাধন করে।

ওই সময় হামলাকারি ছাত্রলীগ কর্মী সোহেল ও কাউছারকে বেদম ভাবে পিটিয়ে কার্যালয়ে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী সোহেল বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ এ পর্যন্ত বন্দরে ২০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন