শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার মুক্ত দিবসে কোন অনুষ্ঠান নেই

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ

আড়াইহাজার মুক্ত দিবসে কোন অনুষ্ঠান নেই

৯ ডিসেম্বর ( শুক্রবার) নারায়ণগঞ্জের আড়াইহাজার মুক্ত দিবস। ১৯৭১ সনের এই দিনে পাক হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে বিতাড়িত করে বীর মুক্তিযোদ্ধারা আড়াইহাজার কে সম্পূর্ণ ভাবে শত্রুমুক্ত করে আড়াইহাজার থানায় জমায়েত হন। ঘোষণা করা হয় আড়াইহাজারকে পাকসেনা মুক্ত এলাকা হিসেবে।

৭ নভেম্বর কাজী মঞ্জুর হোসেন নামে একজন মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে শহিদ হন। শহীদ হন বিভিন্ন সময়ে আরো ২ জন মুক্তিযোদ্ধা। কিন্তু ৯ মাস মুক্তিযুদ্ধের এ বিশেষ দিনটিতে কোন অলোচনা সভা বা অন্য কোন কর্মসূচি গ্রহণ ও পালন করেননি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ।

এ ব্যাপারে কথা হলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অতীতে একটি বিশেষ পদের দায়িত্বে থাকা একজন মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসলে যুদ্ধকালিন থানা কমান্ডার এম এ সামাদের মৃত্যু এবং ডেপুটি কমান্ডার কাজী ওয়োজউদ্দিনের অসুস্থতা জনিত কারণে আড়াইহাজারের মুক্তিযোদ্ধা কমান্ড এখন নড়বড়ে। তাই এ ব্যাপারে কোন রকম কর্মসূচি গ্রহণ করা যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন