মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতাকর্মীদের মুক্তি, গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সভা, বিক্ষোভ

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | ৪:৩০ পূর্বাহ্ণ

নেতাকর্মীদের মুক্তি, গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি  নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সভা, বিক্ষোভ

অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে পুলিশ প্রশাসনের হামলা গুলি দমন পীড়ন গ্রেপ্তার হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে চাষাড়া-হাজিগঞ্জ সড়কে জেলা বিএনপির ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নয়াপল্টনের সামনে বিএনপি মিটিং করার অনুমতি চেয়েছে সরকার এবং তার পেটোয়া বাহিনি অনুমতি দেয় নাই। তারা বিএনপির এই সমাবেশকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য তারা গতকাল বিএনপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্য গুলি করে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এড. বারি ভূইয়া, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আলাউদ্দিন খান শিপন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হোসেন রতন, জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, ফতুল্লা থানা বিএনপি নেতা আলমগীর হোসেন, সুমন মাহবুব, আশিকুর ইসলাম সুমন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিকদল নেতা সেন্টু, শারজাহান সাদেক, রুহুল আমিন মুন্সি,নূর মোহাম্মদ, আসুদুজ্জামান মিন্টু, হাবিবুর রহমান রনী, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির হেসেন, সদস্য সচিব জসিম উদ্দিন, বক্তাবলি ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির হোসেন, আব্দুল কদির, আলমগীর হোসেন, আমির হোসেন, মিন্টু, রঞ্জু, জামাল হোসেন ও চ ল প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন