শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মদনপুরে চেয়ারম্যান সালামের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | ১২:৪০ পূর্বাহ্ণ

মদনপুরে চেয়ারম্যান সালামের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি ও বিএনপি-জামায়াতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বন্দদের মদনপুর বাসস্ট্যান্ডে মদনপুর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী এম এ সালাম এর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে মদনপুর বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকা হয়ে পুনরায় মদনপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পরে মদনপুর ফুটওভার ব্রীজের নীচে সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মসূচির সমাপ্তি হয়।

মিছিলে বক্তারা ১০ ডিসেম্বর দেশে কোন প্রকার অরাজকতা সৃষ্টি না করতে বিএনপিকে হুশিয়ার করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় গাজী সালাম সহ উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক গাজী আরিফুল ইসলাম আলীনুর,মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইফুল ইসলাম পলাশ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এস আই জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূঁইয়া, সদস্য হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ প্রত্যাশি আব্দুল আজিজ দেওয়ান, মদনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী গাজী রাশেদুল ইসলাম রাসেল বন্দর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এফ আর দেলোয়ার হোসেন, মদনপুর ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার আকতার হোসেন মোল্লা, বন্দর উপজেলা যুবলীগ নেতা পারভেজ হাসান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক মামুনূর রশিদ মদনপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক খোকন, গাজী শাহ আলম, মদনপুর ইউনিয়ন আওয়ামী মদনপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইসমাইল,সাধারণ সম্পাদক সজীব, যুব মহিলা লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া, যুবলীগ নেতা আশিকুর রহমান আশিক ,শামিম,লিটন,রাকিব, রুবেল, শাওন, শাকিল, আশিক, তুষার সহ আওয়ামী লীগ, ছাএলীগ,বঙ্গবন্ধু সৈনিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন