মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ শতাধিক দুঃস্থদের মাঝে আমরা নারায়ণগঞ্জবাসীর কম্বল বিতরণ

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৪:২৩ পূর্বাহ্ণ

৫ শতাধিক দুঃস্থদের মাঝে আমরা  নারায়ণগঞ্জবাসীর কম্বল বিতরণ

প্রতি বৎসরের ন্যায় এবারও “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের পক্ষ থেকে ৫ শতাধিক অসচ্ছল দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় আলী চুনকা নগর মিলনায়তন চত্বরে কম্বল বিতরণ করা হয়।

কস্বল বতরণের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহম্মেদ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দূর দুরান্ত থেকে যে সমস্ত দু:স্থ্য মানুষেরা শীতবস্ত্র গ্রহন করতে এসেছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, মহিলা সভানেত্রী আঞ্জুমান আরা আকসির, শারমিন হাবিব বিন্নি, পপি রানী সরকার, আহম্মদ আলী বেপারী, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন মোল্লা, জাহাঙ্গীর কবির পোকন, এওয়াইএন হাসমত উল্লাহ্, হাজী মোঃ রুহুল আমিন, আঃ খালেক সিদ্দিকী, ওয়াহিদ সাদাত বাবু, ওয়াহিদুজ্জামান জামান, মাকিদ মুস্তাকিম শিপলু, আলহাজ্ব মোঃ হাই, জহিরুল ইসলাম মিন্টু, এ্যাডভোকেট বিএম হোসেন, সাইদুল ইসলাম শাকিল, মোঃ ফয়সাল, তাহের উদ্দিন সানী, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, মোস্তফা কামাল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ বলেন প্রতি বৎসরের ন্যায় এবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে গরীব দুঃস্থ্যদের মাঝে সামান্য হলেও ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি, আমরা নারায়ণগঞ্জের গণমানুষের নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে সব সময় আন্দোলন সংগ্রাম করে এসেছি, যেখানেই নাগরিক সমস্যা তা সমাধানের লক্ষ্যে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের তৎপরতা রাজপথে হাজির করতে পারছি। সর্বশেষে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহম্মেদ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী কর্মসূচিতে সকলের অংশগ্রহণের আশা ব্যক্ত করে সভা শেষ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন