শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে আরও ৩ বিএনপি কর্মী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৪:১৩ পূর্বাহ্ণ

বন্দরে আরও ৩ বিএনপি কর্মী গ্রেপ্তার

বন্দর থানার ২৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ২৬(১১)২২ নং মামলায় আরও তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মোবারক আলী মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ, বাজুরবাগ এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে তাওলাদ মাহমুদ ও জাঙ্গাল এলাকার জাকির হোসেন মোল্লা ওরফে জাক্কার মিয়ার ছেলে বাবু মোল্লা।

গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, আলহাজ্ব হান্নান সরকার, হাবিবুর রহমান দুলাল ও নাজমুল হক রানাসহ ২৪ জন এজাহারভূক্ত ও অজ্ঞাত নামা ২৫/৩০ জন বিএনপি নেতাকর্মী একজোট হয়ে ধারালো ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বন্দরে ২৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ কাযার্লয়ে ককটেল বিস্ফোরন ঘটিয়ে আসভাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে দেড় লাখ টাকা ক্ষতি সাধন করে।

ওই সময় হামলাকারি ছাত্রলীগ কর্মী সোহেল ও কাউছারকে বেদম ভাবে পিটিয়ে কার্যালয়ে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী সোহেল বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ এ পর্যন্ত বন্দরে ১৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন