মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নাশকতার মামলায় কারাগারে যুবদল নেতা আরমান

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৪:০৯ পূর্বাহ্ণ

নাশকতার মামলায় কারাগারে  যুবদল নেতা আরমান

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এবং বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এই মামলার শুনানির দিন ধার্য করেন আদালত। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আরমান হোসেনকে গ্রেৎমশার করা হয়।

আরমান হোসেনের আইনজীবী অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান জানান, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নাম্বার ২(১২)২২ এ যুবদল নেতা আরমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আগামীকাল রিমান্ড চাওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। যদি পুলিশ রিমান্ড আবেদন করে তাহলে আমরা রিমান্ড শুনানি করবো আর যদি রিমান্ড আবেদন না করে তাহলে আমরা জামিনের আবেদন করবো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন