শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ১৫ টাকা ধরে চাল বিক্রি কার্যক্রম শুরু

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | ২:০৭ পূর্বাহ্ণ

বন্দরে ১৫ টাকা ধরে চাল বিক্রি কার্যক্রম শুরু

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লোগানে বন্দরে ১৫ টাকা ধরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টায় চাল বিক্রির উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা ।

প্রতিদিন সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চাল বিক্রি কার্যক্রম চলবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চাল বিক্রি চলবে। বন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি (ডিলার) রমজান মিয়ার মাধ্যমে বন্দরের বাগবাড়ি (মৃধাবাড়ি) হতে ৪শ’ লোককে ৩০ কেজি করে ১৫ টাকা ধরে এ চাল বিক্রি করা হবে। বন্দর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের বাগবাড়ি মৃধাবাড়ি হতে চাল বিক্রি চলছে।

এসময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সম্পাদক ইমরান মৃধা, বন্দর উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী অফিসার জুলেখা আক্তার সাথী , আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, শওকত মৃধা, মোঃ শাওন মৃধা , নাঈম মৃধা, প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন