মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার ২

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ২:১৫ পূর্বাহ্ণ

বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার ২

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের দশদোনা এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে নবীর হোসেন (৫০) ও একই উপজেলার হালুয়াপাড়া এলাকার ইয়ানবী মিয়ার ছেলে আপন (২৩)।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় তদের আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে রোববার রাত পৌনে ১২টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের খান ব্রিকস এর মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নবীর হোসেন ও অপর মাদক ব্যবসায়ী আপন দীর্ঘ দিন ধরে মদনপুর ও ধামগড় ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ফেরি করে অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।

ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খান ব্রিকস এর সামনে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন