শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে আ’লীগ কার্যালয় ভাংচুর মামলায় আরও ৩ বিএনপি কর্মী গ্রেপ্তার

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৫:২০ পূর্বাহ্ণ

বন্দরে আ’লীগ কার্যালয় ভাংচুর মামলায়  আরও ৩ বিএনপি কর্মী গ্রেপ্তার

বন্দরে ২৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরন মামলায় আরও তিন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৩ ডিসেম্বর) বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ২৬(১১)২২।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত ফুল চাঁন মিয়ার ছেলে বিএনপি কর্মী মনোয়ার হোসেন (৪০) পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে রাসেল (৩৯) ও
একই এলাকার মীর সৈয়দ আলী মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪৮)।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, আলহাজ্ব হান্নান সরকার, হাবিবুর রহমান দুলাল ও নাজমুল হক রানাসহ ২৪ জন এজাহারভূক্ত ও অজ্ঞাত নামা ২৫/৩০ জন বিএনপি নেতাকর্মী একজোট হয়ে ধারালো ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বন্দরে ২৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ কাযার্লয়ে ককটেল বিস্ফোরন ঘটিয়ে আসভাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে দেড় লাখ টাকা ক্ষতি সাধন করে।

ওই সময় হামলাকারি ছাত্রলীগ কর্মী সোহেল ও কাউছারকে বেদম ভাবে পিটিয়ে কার্যালয়ে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী সোহেল বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ এ পর্যন্ত বন্দরে ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন